• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল ব্যবসায়ীর মৃত্যু, আহত ১

শেখ রাকিব চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: / ১৫৮ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

আজ বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটে আলমডাঙ্গার পৌর পশুহাটের টাইগার মোড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্রেক ফেল করা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (৪৫) নামের এক বাইসাইকেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত আব্দুর রাজ্জাক আলমডাঙ্গা উপজেলার হাউসপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
যেভাবে ঘটল দুর্ঘটনা
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১টার দিকে আব্দুর রাজ্জাক তার বাইসাইকেলে করে টাইগার মোড় দিয়ে যাচ্ছিলেন। সে সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সাথে ট্রাকটি সামনে থাকা অন্য একটি ট্রাকের সাথে ধাক্কা খেলে অন্য এক পথচারী গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত ওসি মাসুদুর রহমান সরকার জানান সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
ট্রাক জব্দ করা হয়েছে চালক পালাতক রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/