• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহে হীরা বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ১৫৭ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : ঝিনাইদহে খাদ্যপণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, বিক্রয়মূল্যসহ প্রয়োজনীয় তথ্য না থাকা এবং খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে টেক্সটাইল রং ও কেমিক্যাল ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৭ আগস্ট) সকালে শহরের আরাপপুর চানপাড়ায় অবস্থিত হীরা বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের দুটি ধারায় প্রতিষ্ঠানটিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের। সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার এবং অন্যান্য দপ্তরের প্রতিনিধিরা। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম।

সহকারী পরিচালক নিশাত মেহের বলেন,“বাজার তদারকি কার্যক্রম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত রুটিন ওয়ার্ক। খাদ্যে ভেজাল ও নিম্নমানের মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী বাজারজাতকরণ রোধে আমরা সোচ্চার। জনস্বার্থে আমাদের এ কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/