• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

শার্শা কায়বা সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৭ বাংলাদেশি আটক

যশোর জেলা প্রতিনিধি- মানিক হোসেন / ১৭৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

যশোরের শার্শায় কায়বা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী।

সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে শার্শা থানাধীন কায়বা গ্রামের পূর্ব রুদ্রপুর নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রথিন্দ্রনাথ গাইনের ছেলে হৃদয় গাইন (২৩), শিশির মন্ডল, সুজিত মন্ডল (৩৪), শ্রীকান্ত গাইনের ছেলে কুমার জিন্দ্র গাইন (৫০), কলিন্ড মন্ডলের ছেলে পাঞ্চু মন্ডল (৩৬), মৃত সুশান্ত নন্দীর মেয়ে পুতুল (২০), বিনয় অধিকারীর মেয়ে তৃষ্ণা অনুকারী (১৭), মৃত শামসুর শেখের মেয়ে ছবুরণ বেগম (৪৫)। তারা বিভিন্ন জেলার বাসিন্দা।

এ সময় আটকদের কাছ থেকে বাংলাদেশি ৩ হাজার) টাকা, ভারতীয় ৮ হাজার রুপি, ৭টি মোবাইল ফোন (স্মার্ট ৪টি এবং বাটন ৩টি) জব্দ করা হয়েছে।

শাহজালালে ৮ কেজি কোকেনসহ বিদেশি আটকশাহজালালে ৮ কেজি কোকেনসহ বিদেশি আটক
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কায়বা বিওপির সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে পারে।

এমন সংবাদের ভিত্তিতে কায়বা বিওপির একটি টহল দল গতকাল রাত ১১টায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় তাদের আটক করে।

বিজিবি অধিনায়ক আরো জানান, সাম্প্রতিককালে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করা হচ্ছে।

আটককৃত বাংলাদেশি নাগরিকদের মালামালসহ শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবি কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/