• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলগাজীর আমজাদহাটে যৌথ বর্ধিত সভা

মহিউদ্দিন মহি খন্দকার; স্টাফ রিপোর্টার: / ১৬২ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

২৫ আগস্ট বিকালে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমজাদহাট ইউনিয়নে যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানের ইউনিয়ন বিএনপির আহবায়ক সালা উদ্দিন এর সঞ্চালনায় সভায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি নিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির দলীয় নেতা কর্মীদের সঙ্গে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে।”
তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন; নির্বাচন কালীন সময়ে দলের মধ্যে অনেক অতিথি পাখির আগমন ঘটবে; যারা আওয়ামী লীগের আমলে তাদের সাথে সুসম্পর্ক রেখে ব্যবসা করেছে, তাদের সেই ব্যবসা চালিয়ে নিতে বিএনপির দলীয় নেতা কর্মীদের সঙ্গে মিশিয়ে দলীয় সুনাম নষ্ট করতে চেষ্টা করবে, তাদের কোন রকম রাজনৈতিক সুযোগ দেয়া হবে না। এই বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ভিপি ফখরুল আলম স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম রসুল গোলাপ, যুগ্ম আহবায়ক মাস্টার আবুল কালাম, যুগ্ম আহবায়ক আব্দুল খায়ের স্যার, যুগ্ম আহবায়ক শাহ আলম , সদস্য সচিব আবুল হোসেন সাবেক চেয়ারম্যান।
সভায় আমজাদ হাট ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়া ও পরশুরাম উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভা শেষে আগামী কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/