• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধ-পিতা পুত্র নিহত

শেখ রাকিব চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: / ১৬৬ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

চুয়াডাঙ্গা, ২৬ আগস্ট, ২০২৫: জমি নিয়ে বিরোধের জেরে চুয়াডাঙ্গায় ভাতিজা ও ভাগ্নের হামলায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন তৈয়ব আলী (৪০) ও তার ছেলে মিরাজ (২০)। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ১২ টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ও ভালাইপুরের মাঝামাঝি “পোলের মাঠ” নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তৈয়ব এবং তার ছেলে মিরাজের সঙ্গে তাদের আপন ভাতিজা বাবু (৪৩) এবং ভাগ্নে রাজু (৩২)-এর মধ্যে প্রায় দেড় কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধ মেটাতে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
মঙ্গলবার সকাল ১১টার দিকে তৈয়ব ও মিরাজ পোলের মাঠের একটি চাতালের পাশে পাট শুকাচ্ছিলেন। এ সময় বাবু এবং রাজু ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মিরাজ নিহত হন। তার বাবা তৈয়ব মারাত্মকভাবে আহত হন।
আলোকদিয়া ১ নম্বর ওয়ার্ডের মেম্বার আল হেলাল জানান, শরিকের জমি নিয়ে প্রায় দুই মাস ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সুরাহা হয়নি। তিনি আরও জানান, বাবু এবং তৈয়ব আপন চাচাতো ভাই এবং রাজু হচ্ছেন তৈয়বের ভাগ্নে।

ঘটনার খবর পেয়ে স্থানীয় শ্রমিকরা দ্রুত পুলিশকে খবর দেয়। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত মিরাজের মরদেহ উদ্ধার করে, এবং আহত তৈয়বকে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আফরিনা ইসলাম জানান, দুপুর ১২টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তৈয়বকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নাসের জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাবু এবং রাজুকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে। বর্তমানে এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহত বাবা-ছেলের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/