• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আলমডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

শেখ রাকিব চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: / ১৫৮ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার হাটবোয়ালিয়া-গাংনী সড়কে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সং*ঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাটবোয়ালিয়া থেকে গাংনীর দিকে যাচ্ছিল একটি সুজুকি জিএসএক্স এবং গাংনী থেকে হাটবোয়ালিয়ার দিকে আসছিল একটি পালসার এনএইচ। দুটি মোটরসাইকেলেরই মধ্যে একটি বাইকের গতি বেশি ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এই দুই মোটরসাইকেলের মুখোমুখি সং*ঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত হয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের সৌদি প্রবাসী দুলাল মালিথার ছেলে সাঈদ আহমেদ সোয়াদ (১৮)। আহতরা হলেন একই গ্রামের বাহাদুর (২২) ও সাগর (১৬) এই তিনজনই এক মোটরসাইকেলে ছিলেন, অপর মোটরসাইকেলে ছিলেন চুয়াডাঙ্গা সদরের রনি (২৫) তিন আশঙ্কাজনক অবস্থায় আছেন।
আহতদের দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার জানান, হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় সোয়াদের মৃত্যু হয়। বাকি আহতদের চিকিৎসা চলছে
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/