• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে শিক্ষার্থী আল মামুন হত্যাকাণ্ডের প্রতিবাদে সহপাঠী স্বজনদের মানববন্ধন পালিত

বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা / ১৮৩ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নড়াইলের কালিয়ার যোগানিয়া ডুমারিয়া নলামারা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী আল মামুন হত্যাকাণ্ডের প্রতিবাদে সহপাঠী, এলাকাবাসী ও স্বজনদের মানববন্ধন পালিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলার যোগানিয়া বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত আল মামুনের সহপাঠী, পরিবারের সদস্য ও হাজারো এলাকাবাসী।

মানববন্ধনে পরিবার ও সহপাঠীরা দাবি করে বলেন, এলাকার কিশোর গ্যাংয়ের প্রধান শিমুল নন্দী ও তার সহযোগীদের বিরুদ্ধে নড়াগাতী থানায় হত্যা মামলা হলেও পুলিশ এখনো কাউকে আটক করেনি।

উল্টো নিহত আল মামুনের পরিবার হুমকির মুখে পড়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আল মামুনের বাবা মোঃ হাবিবুর রহমান মোল্লা, বড়বোন মুসলিমা, ভাবী কারিমা ইসলাম,জাকিয়া সুলতানা, সহপাঠী তামিম ইকবাল, আব্দুল আজিম, মিনহাজুল ইসলাম, শিক্ষক শামীম আহমেদ ভূইয়া, খাইরুল ইসলাম সহ অনেকে।

গত ২২ জুলাই স্কুল শিক্ষার্থী আল মামুনকে যোগানিয়া বাজারের প্রহ্লাদের সেলুন থেকে খাইছি দিয়ে আঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্য শিমুল নন্দী।
পরবর্তীতে আহত আল মামুনকে উদ্ধার করে গোপালগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক।
পরে চিকিৎসাধীন অবস্থায় আল মামুন চলতি মাসের ১২ তারিখ ভোরে মারা যান।

এ ঘটনায় নিহত আল মামুনের বাবা ১৩ জনের নাম উল্লেখ করে ১১ই আগস্ট নড়াগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ কারণে হতাশা প্রকাশ করেছেন সহপাঠীয় পরিবারের লোকজন। তাদের দাবি অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/