• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ১৬৫ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলার জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।
হরিণাকুন্ডু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরুল হাসান মিঠুর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামীম রেজার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, পৌর বিএনপির সভাপতি জিন্নাতল হক খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, সহ সভাপতি ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মিলু, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান শাহেদ, যুগ্ন সাধারণ সম্পাদক শাহরিয়ার রাছেল, হরিণাকুন্ডু পৌর ছাত্রদলের আহ্বায়ক আকরাম হোসেন ও সদস্য সচিব ইখলাচ উদ্দিন, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক তারেক আল মামুন।

আলোচনা সভায় শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, অতীত সরকারের সময়ে যে কারিকুলাম চালু ছিল তা বাস্তব জীবনে খুব একটা কাজে আসেনি। সেখানে রান্না-বান্না ও ঘরবাড়ি গোছানোর মতো বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান সময়ের শিক্ষা কারিকুলাম তুলনামূলকভাবে উন্নত ও কার্যকর হয়েছে বলে তারা মনে করেন।

আলোচনা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১২৯ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।

আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া, তাদের অনুপ্রাণিত করা এবং আগামী প্রজন্মকে পড়াশোনায় উৎসাহিত করার উদ্দেশ্যেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/