• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

১৩৫০ টাকার সার ২৩০০ টাকায় বিক্রি, কামরুল ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা

শেখ রাকিব,চুয়াডাঙ্গা প্রতিনিধি: / ২৬০ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

রবিবার (২৪ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে স্থানীয় মুদি দোকান ও সার-বীজ বিক্রয় কেন্দ্রগুলোতে তদারকি চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে ‘মেসার্স কামরুল ট্রেডার্স’ নামক প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ও ৫১ ধারা অনুসারে এক লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

প্রতিষ্ঠানটির মালিক মো. কামরুল হাসানের দোকান থেকে ০৮ বস্তা বাংলা টিএসপি নকল সন্দেহে জব্দ করা হয়। এগুলো পরীক্ষার জন্য সদর উপজেলা কৃষি অফিসে প্রেরণ করা হয়েছে। টেস্ট রিপোর্ট প্রাপ্তির পর এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় কর্তৃপক্ষ।

এছাড়া অভিযানের সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা হালনাগাদ রাখা, যৌক্তিক দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য ও ঔষধ বিক্রি থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/