• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাগেরহা‌ট-৪ আসন পূর্ণবহলের দাবিতে শরণখোলায় হরতাল

রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি / ২১৮ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

ইলেকশন কমিশন কর্তৃক সংসদীয় আসন ৯৮ বাগেরহাট – ৪ বিলুপ্ত করে তিনটি আসন ঘোষণা‌‌ করায় তার প্রতিবাদে বাগেরহাট জেলাব নয়টি উপজেলায় হরতাল অবরোধ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলার কর্মসূচির অংশ হিসেবে শরণখোলায় উপজেলা বিএনপি,  জামাত ইসলামী বাংলাদেশ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হরতাল ও অবরোধের সমর্থনে যৌথভাবে বিক্ষোভ মিছিল পথসভা  করেছে। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন জামাতের নায়েবে আমির মোঃ ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মতিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী , বিএনপি নেতা তালুকদার মধু , মাধ্যমিক শিক্ষক সমিতি শরণখোলার শাখার সভাপতি নান্না মিয়া বিএসসি, বিএনপি নেতা গিয়াস উদ্দিন , যুবদল নেতা মাসুদ হোসেন ও মুক্তিযোদ্ধা  প্রজন্ম দলের নেতা রবিউল ইসলাম। হরতাল কে কেন্দ্র করে শরণখোলা থেকে ঢাকা ও খুলনা গামী কোন বাস ছেড়ে যাইনি বলে জানা গেছে। বাগেরহাট- ৪ আসনটি পূর্ণবহালের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা বন্ধ ঘোষণা করেছে। এছাড়া রায়েন্দা বাজার সহ উপজেলা সকল বাজার বন্ধ রাখা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/