• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নওগাঁর মহাদেবপুর ইশরপুরে যৌতুক দাবীতে গৃহবধু সুমাইয়াকে মারপিটের অপরাধে স্বামী-শশুর কারাগারে

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ / ২৭৫ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

নওগাঁর মহাদেবপুরে যৌতুক দাবীতে গৃহবধুকে মারপিট ও নির্যাতনের ঘটনায় গৃহবধুর মামলায় স্বামী-শশুর কারাগারে। গতকাল বুধবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো, উত্তর ইশরপুর গ্রামেরর্ ইচ উদ্দিনের ছেলে মোহন মৃধা ও মৃত পিয়ার উদ্দিন মৃধার ছেলে রইচ উদ্দিন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিকভাবেই প্রায় ২ বছর আগে উপজেলা সদরের ভকেশনাল পাড়ার শাহিনুর ইসলামের মেয়ে সুমাইয়া ইসলামের সাথে উত্তর ইশরপুর গ্রামেরর্ ইচ উদ্দিনের ছেলে মোহন মৃধার বিয়ে হয়।

বিয়ের পর থেকেই স্বামী-শশুর-শাশুড়ি যৌতুক দাবীতে ওই মারপিটসহ নানাভাবে নির্যাতন করে আসছে ওই গৃহবধুকে। ওই দম্পতির ঘরে ১০ মাস বয়সী ১ সন্তান রয়েছে।

নির্যাতনের শিকার গৃহবধু সুমাইয়া বাদী হয়ে মঙ্গলবার রাতে যৌতুকের দাবীতে মারপিট করে সাধারণ জখম ও সহযোগিতার অভিযোগে স্বামী-শশুর-শাশুড়ির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে স্বামী মোহন মৃধা ও শশুর রইচ উদ্দিনকে গ্রেফতার করে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন রেজা বলেন, গ্রেফতারকৃত আসামীদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
নওগাঁ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/