• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ভারতে পাচারের সময় ৫টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক-০১

যশোর জেলা প্রতিনিধি- মানিক হোসেন / ৩৭৮ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

যশোরে ৫টি স্বর্ণের বারসহ একজন পাচারকারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে যশোর-খুলনা মহাসড়কের মুড়ালিমোড় থেকে প্রায় ৬০০ গ্রাম ওজনের ওই স্বর্ণের বারসহ রুবেল হোসেন নামে এক যুবককে আটক করা হয়। রুবেল কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার বাসন্ডা গ্রামের সাইদুল রহমানের ছেলে এবং তিনি ভারতে পাচারের জন্য এসব স্বর্ণ আনেন বলে স্বীকার করেছেন।

আটকের সময় তার কাছ থেকে চোরাচালান কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও নগদ অর্থও জব্দ করা হয়। বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুড়লি এলাকা থেকে রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন এবং কোমরে রাখা ৫টি স্বর্ণের বার জব্দ করা হয়।

ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণগুলো বাহক হিসেবে এনে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিলেন তিনি। জব্দকৃত স্বর্ণের মূল্য আনুমানিক ৮৬ লাখ ৬ হাজার ৫২০ টাকা। আটককৃত ব্যক্তিকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। গত সোম ও মঙ্গলবারে যশোরে আরও দুটি সোনার চালান আটক হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/