• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

চুয়াডাঙ্গায় ভয়াবহ ডাকাতি: অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার-নগদ লুট, পরিবারের সদস্যদের মারধর।

শেখ রাকিব, চুয়াডাঙ্গা প্রতিনিধি: / ১৪১ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

চুয়াডাঙ্গা সদর উপজেলার বনানীপাড়ায় এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে আনুমানিক রাত আড়াইটার দিকে সংঘবদ্ধ একদল ডাকাত অস্ত্রের মুখে এক পরিবারকে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতরা পরিবারের সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করে প্রাণনাশের হুমকিও দেয়। ঘটনাটির পর পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী শাবুর আলী (৪৫) পেশায় চাকরিজীবী। ঘটনার সময় তিনি নাইট ডিউটিতে ছিলেন। বাসায় ছিলেন তার স্ত্রী সাবানা (৩৫), মেয়ে জান্নাতি (১৫) ও পরিবারের আরেক সদস্য।

ঘটনার বিবরণে জান্নাতি বলেন, “হঠাৎ ঘুমের মধ্যে একজন এসে আমার মুখ চেপে ধরে। আমি আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করি, ‘আপনি কে?’ তখন সে বলে, ‘চিল্লাবা না, চিল্লালে তোমার বাবাকে ছুরি দিয়ে খুন করে ফেলব।’ যাওয়ার আগে তারা হুমকি দেয়—‘যদি কাউকে জানাও, দেখে নেব।

ভুক্তভোগী শাবুর আলীর স্ত্রী সাবানা জানান, দুর্বৃত্তরা তার মুখে চর-থাপ্পড় মেরে জোর করে গহনা ও টাকা ছিনিয়ে নেয়। তাদের হুমকির কারণে তিনি আতঙ্কে অসহায় হয়ে পড়েন।

প্রতিবেশী চুমকি সুলতানা বলেন,“রাতে চিৎকার শুনে দৌড়ে এসে দেখি পরিবারের সবাই কান্নাকাটি করছে। তখনই পুলিশকে খবর দেওয়া হয়।

ভুক্তভোগীদের দাবি, ডাকাতরা ৪ থেকে ৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করেছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদুর রহমান জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে চুরির আলামত পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবার ডাকাতির অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকায় পুলিশের টহল কার্যক্রম শিথিল হওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা অভিযোগ করে বলেন আগে রাতে নিয়মিত পুলিশ টহল দিত। এখন তা নেই। ফলে ডাকাতির মতো ঘটনা ঘটছে। আজ এক বাড়িতে হয়েছে, কাল হয়তো অন্য বাড়িতে হবে।”

এদিকে ভুক্তভোগী শাবুর আলী থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তিনি অভিযোগে উল্লেখ করেছেন যে, ২১ আগস্ট রাতে তিনি নাইট ডিউটিতে থাকাকালীন ২২ আগস্ট রাত ২টা ৩০ মিনিটে ৬-৭ জন অজ্ঞাত ডাকাত তার বাড়িতে প্রবেশ করে স্ত্রীকে মারধর করে এবং স্বর্ণের চেইন, আংটি, ব্রেসলেট ও রুপার তুড়াসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/