• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

অসুস্থ ভাইকে বাঁচাতে কিডনি দান করলেন নারী ইউপি সদস্য

মোঃ শামীম হোসাইন / ২১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

পিরোজপুরের মঠবাড়িয়ায় অসুস্থ ছোট ভাইকে বাঁচাতে নিজের কিডনি দান করেছেন সাবেক নারী ইউপি সদস্য হাসিনা বেগম (৪৫)। তিনি উপজেলার ধানীসাফা ইউনিয়ন পরিষদের দুবারের নির্বাচিত সদস্য ও উপজেলা মহিলা দলের সহ-সভাপতি।

গত মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১টায় ঢাকার শ্যামলীর সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে চিকিৎসক অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম হাসিনা বেগমের কিডনি তার ছোট ভাই হাসান বিশ্বাসের (৩৮) শরীরে প্রতিস্থাপন করেন। বর্তমানে ভাই ও বোন দুজনেই সুস্থ আছেন।

দুই সন্তানের জননী হাসিনা বেগম বলেন, “আমার ছোট ভাই হাসানের একটি কিডনি অকেজো হয়ে গেলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দিতে পেরে আমি আনন্দিত। ভাই এখন আশঙ্কামুক্ত। সবার কাছে তার জন্য দোয়া চাই।”

হাসিনা বেগমের স্বামী ও ধানীসাফা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন জানান, প্রায় সাত মাস আগে তার শ্যালক হাসান বিশ্বাসের কিডনির সমস্যা ধরা পড়ে। চিকিৎসকরা জানান, তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে এবং দ্রুত প্রতিস্থাপন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, “ভাইকে বাঁচাতে আমার স্ত্রী হাসিনা নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার রাতে সফল অস্ত্রোপচারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। আমার স্ত্রী ভাইয়ের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছে। এখন দুজনেই সম্পূর্ণ সুস্থ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/