• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তা ইভা মল্লিক অবনমনসহ বদলি

মো তুহিন মোল্লা, নড়াইল জেলা প্রতিনিধি / ৪৫২ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

নড়াইলের কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিককে ঘুষ, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগের প্রেক্ষিতে পদাবনতি দিয়ে বদলি করা হয়েছে। তাকে খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসে অতিরিক্ত কৃষি কর্মকর্তা হিসেবে যোগদানের নির্দেশ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বুধবার (২০ আগস্ট) দুপুরে বদলির বিষয়টি নিশ্চিত করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জসীম উদ্দীন।

এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম স্বাক্ষরিত আদেশে নড়াইলসহ চার উপজেলা কৃষি কর্মকর্তার বদলি করা হয়। আদেশে বলা হয়, আগামী ২৭ আগস্ট নতুন কর্মস্থলে যোগদান করতে হবে, অন্যথায় ২৮ আগস্ট থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

উল্লেখ্য, ইভা মল্লিকের বিরুদ্ধে উপজেলার ১৪টি কৃষক পার্টনার ফিল্ড স্কুলে চরম অব্যবস্থাপনা, কৃষকদের প্রাপ্য নাস্তা ও সম্মানী বাবদ অর্থ আত্মসাৎ, ঘুষ দাবি, হেনস্তা ও ডিলারশিপ বাতিলের হুমকির অভিযোগ ওঠে। এ বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

তবে এ বিষয়ে ইভা মল্লিকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/