• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

আলমডাঙ্গায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি: দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

শেখ রাকিব চুয়াডাঙ্গা প্রতিনিধি : / ২৪৩ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের আনন্দধাম এলাকায় অভিযান চালিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২০ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে তাকে সহযোগিতা করেন আলমডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান।

অভিযানের সময় মেসার্স ফাতেমা স্টোরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোক্তাদের কাছে পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মেসার্স সিরাজ ইন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা গুণতে হয়।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, “ভোক্তাদের অধিকার সংরক্ষণে আমরা নিয়মিত বাজার তদারকি করছি। ন্যায্য মূল্য নিশ্চিত করতে ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা নিয়ম ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পণ্য ও সেবার ক্ষেত্রে ভোক্তাদের ন্যায্য মূল্য, সঠিক ওজন ও মান বজায় রাখতে বাজারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ভোক্তারা যেন ঠকবেন না সেটিই তাদের মূল লক্ষ্য।

স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও বাজারে স্বচ্ছতা বজায় রাখতে এসব অভিযানের কোনো বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/