• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

নওগাঁর আত্রাইয়ে জমিজমা বিরোধের জের ভাতিজার লাঠির আঘাতে চাচা আজিজারের মৃত‍্যু ও ২ জন আটক

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ / ১৪৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

 নওগাঁর আত্রাইয়ে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচা আজিজার রহমান (৭০) মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৭ জনকে আসামী করে আত্রাই থানায় হত‍্যার মামলা দায়ের করেন।
সোমবার সন্ধ‍্যায় আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের তেজনন্দী গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গত ১৮ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৭টায় ভাতিজাদের সাথে বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচার কথা কাটাকাটি হয়।

এ সময় তার ভাতিজাসহ কয়েকজন ব্যক্তি বাধা দিলে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে কথাকাটাকাটির এক পর্যায়ে ভাতিজার লাঠির আঘাতে ঘটনাস্থলেই চাচা আজিজার রহমান নিহত হন। পরে নিহতের ছেলে মো. মুকুল হোসেন বাদী হয়ে আত্রাই থানায় ৭ জনকে আসামি করে হত্যার মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক ছিল। পুলিশ সূত্রে জানা যায়, আত্রাই থানার একটি চৌকস দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাটোর জেলার সিংড়া উপজেলার কালিগঞ্জ বাজার এলাকা থেকে মঙ্গলবার ১৯ আগস্ট ভোর আনুমানিক সাড়ে ৫ টায় তেজনন্দী গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে বাবু ও আলিমকে গ্রেফতার করে।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে আজিজার রহমানকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ভাতিজা বাবু ও আলিমকে গ্রেফতার করে মঙ্গলবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।
নওগাঁ#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/