• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

খেলার ছলে শামুক ধরতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

নোয়াখালী প্রতিনিধি: / ১৩৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুকুরে ডুবে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো—একই গ্রামের বেলাল হোসেনের মেয়ে বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহির (৬)। তারা স্থানীয় একটি মাদরাসার ছাত্রী ছিলেন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে দুই বোন ঘরের পাশের পুকুর ঘাটে মুখ ধোয়ার জন্য যায়। এসময় তারা পানিতে একটি শামুক দেখে। বড় বোন অহি শামুক ধরতে গিয়ে পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে ছোট বোন ছহিরও পানিতে পড়ে যায়। বাড়ির সিসি ক্যামেরার ফুটেজেও এমন দৃশ্য দেখা গেছে।

পরে সকাল ৭টার দিকে দুই বোনকে অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ বলেন, “পুকুরের ঘাটলায় শামুক ধরতে গিয়ে বড় বোন পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে ছোট বোনও পানিতে পড়ে ডুবে মারা যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/