• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

আসাদুজ্জামান আসাদ (সাতক্ষীরা)জেলা প্রতিনিধি: / ১৪১ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের (১৮-২৪ আগস্ট) উদ্বোধন করা হয়েছে। ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি’- এই প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী দিনে সোমবার র‍্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, পুরস্কার প্রদান করা হয়।মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। দিবসের শুরুতে মৎস্য সপ্তাহের প্রচার সম্বলিত এক র‍্যালি কলারোয়া পৌরসহ প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা সভাপতিত্বে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম এনামুল ইসলাম, কলারোয়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, জামায়াত নেতা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম  রোকনুজ্জামান, উপজেলা মৎস্য দপ্তরের ধীমান বৈরাগী, সুকুমার মন্ডল, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ প্রমুখ। অনুষ্ঠানে সফল মাছ চাষী আবু তাহের মোল্লা, বিমল কৃষ্ণ পোদ্দার, আমজাদ হোসেন ও আব্দুর রহিম মোড়লকে পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য দপ্তরের সায়েদ মোহাম্মদ ফারাহ।      


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/