• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

দিনাজপুরের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ (অবঃ) আব্দুল জব্বার এর জানাযা ও দাফন সম্পন্ন

মুসলিম হক বিরল (দিনাজপুর)প্রতিনিধি // / ১৪১ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

বিশিষ্ট শিক্ষাবিদ, দিনাজপুর সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, দিনাজপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান, বিরল উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক, জেলা জিয়া পরিষদের সন্মানিত সদস্য, সমসাময়িক বিষয়ের লেখক অধ্যাপক আব্দুল জব্বার (এম এ জব্বার) এর জানাযা ও দাফন সম্পন্ন করা হয়েছে।
দিনাজপুর শহরের পাহাড়পুর নিবাসী সেতু, রনি ও রিতুর পিতা দিনাজপুর সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আব্দুল জব্বার শনিবার দুপুরে রাজধানী ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেন।
রবিবার দুপুর ২ টায় দিনাজপুর ইনিস্টিটিউট মাঠে ১ম জানাযা ও বিকাল ৪ টায় বিরল উপজেলার সাবইল গ্রামে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন করা হয়। জানাযা ও দাফন কার্যে দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ (অবঃ) এ কে এম আফজালুল আনাম, দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সহসভাপতি মোজাহারুল ইসলাম, দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, প্রয়াত মন্ত্রী খুরশিদ জাহান হক চকলেট এর জেষ্ঠ্য পুত্র ইঞ্জিনিয়ার শাহরিয়ার আখতার ডন প্রমূখ বক্তব্য রাখেন। মরহুমের পরিবারের পক্ষ হতে দোআ কামনা করে বক্তব্য রাখেন তাঁর সন্তানেরা। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে নিজ পিতা-মাতা ও ভাইয়ের পাশে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়।জানাযা ও দ্ফন কার্যে মরহুমের প্রাক্তন সহকর্মী, আত্মীয়-স্বজন, রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ অংশগ্রহণ করেন এবং পৃথক পৃথক বার্তায় শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/