• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঝিনাইদহে বিএডিসিসহ সকল কৃষি ফার্ম শ্রমিকদের নিয়মিতকরণের দাবিতে সাধুহাটিতে কর্মসূচি পালন

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ / ৪৩৫ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : ঝিনাইদহের সাধুহাটি কৃষি খামারে আজ ১৭ আগস্ট রবিবার সকাল ১০টায় কৃষি ফার্ম শ্রমিকদের নিয়মিতকরণের দাবিতে এক কর্মসূচি পালন করা হয়। এসময় সভাপতিত্ব করেন সাধুহাটি কৃষি খামারের সভাপতি আব্দুর সাত্তার। সহ-সভাপতি জহির শেখ ও সাধারণ সম্পাদক আনারুল ইসলামসহ কৃষি খামারের শ্রমিকেরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে কৃষি ফার্ম শ্রমিকরা দেশের কৃষি উন্নয়ন ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তারা আজও প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। গবেষণা খামার, বীজ উৎপাদন কেন্দ্র, নার্সারি, দুগ্ধ খামার, রেশম বীজাগারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা শ্রম আইন থেকেও বাদ থাকায় ন্যায্য সুবিধা পাচ্ছেন না।

বক্তারা অভিযোগ করেন, ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর কৃষি মন্ত্রণালয় অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণের নির্দেশ দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। বরং অর্থ মন্ত্রণালয় ২০২৫ সালের ১৫ এপ্রিল ‘দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫’ প্রণয়ন করেছে, যা শ্রমিকদের জন্য ক্ষতিকর ও বিভ্রান্তিকর।

কর্মসূচিতে দাবিসমূহ তুলে ধরা হয়—১. অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রণীত বিভ্রান্তিকর “দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫” বাতিল করতে হবে। ২. বিএডিসি শ্রমিকসহ গবেষণা খামারে নিয়োজিত সকল অনিয়মিত শ্রমিককে দ্রুত নিয়মিত করতে হবে। ৩. বিদ্যমান “কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০১৭” সংশোধন করে ‘কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও সুরক্ষা আইন’ প্রণয়ন করতে হবে এবং শ্রম আইন অন্তর্ভুক্তির মাধ্যমে শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

কর্মসূচি শেষে কৃষি খামার চত্বরে শ্রমিকদের একটি ছোট মিছিলও অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত শ্রমিকরা সরকারের প্রতি তাদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/