• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ফেনীতে হেযবুত তওহীদের নারী সম্মেলন

মহিউদ্দিন মহি খন্দকার স্টাফ রিপোর্টার: / ১৭৭ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থাই নারীর প্রকৃত অধিকার দিতে সক্ষম’ -রুফায়দাহ পন্নী শনিবার (১৬ আগস্ট, ২০২৫) সকাল ১০ টায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার’ শীর্ষক আলোচনা সভা করেছে হেযবুত তওহীদ। ফেনী জেলা শিল্পকলা একাডেমীতে এ অনুষ্ঠানের আয়োজন করে হেযবুত তওহীদের ফেনী জেলা নারী বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী। তিনি তার বক্তব্যে বলেন, ‘পশ্চিমা পলিসি আমদানি করে বা কিছু কমিশন গঠন করে নারীর প্রকৃত মুক্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বর্তমানে সমাজে নারীদেরকে যেভাবে ভোগ্যবস্তুতে পরিণত করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। একমাত্র তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থাই নারীদের প্রকৃত সম্মান ও অধিকার নিশ্চিত করতে সক্ষম।’
ইতিহাস টেনে তিনি বলেন, আজ থেকে দেড় হাজার বছর আগে আরবের জাহেলি সমাজের নারীরাও নিপীড়িত হত, অধিকার থেকে বঞ্চিত হতো। আল্লাহর দেওয়া দ্বীনুল ইসলাম প্রতিষ্ঠা করে নবী করীম (সা.) নারীদের সেই মর্যাদা ফিরিয়ে দিলেন। ইসলাম আগমনের ফলে নারীরা সম্মানিত হলো। সেই প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার কথাই বলছে হেযবুত তওহীদ।
তিনি আরো বলেন, ‘হেযবুত তওহীদ প্রস্তাবিত তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের জন্য কোনো কোটার প্রয়োজন হবে না। নারীরা অবলা বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয়; তারা তাদের যোগ্যতা, প্রজ্ঞা ও মেধা দিয়েই রাষ্ট্রীয় সকল অঙ্গনে নিজেদের স্থান করে নেবে।’
হেযবুত তওহীদের ফেনী জেলা নারী সম্পাদক ছালেহা বেগম লাভলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর আলম, চট্টগ্রাম বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক জোবেদা আক্তার বেবী, শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের কেন্দ্রীয় উপ-সম্পাদক রাকিব আল হাসান, ফেনী জেলা সভাপতি আব্দুল ওয়াহেদ মামুন, রাজনৈতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক দিল আফরোজ, ফেনী জেলার সাবেক সভাপতি নুরুল আবছার সোহাগ, কুমিল্লা অঞ্চলের নারী বিষয়ক সম্পাদক আসমা আক্তার, ফেনী জেলা নারী ও শিশু বিষয়ক সম্পাদক রহিমা আক্তার সুমি।
বক্তারা বলেন, এখনো বাংলাদেশে নানান ভাবে নারীরা হেনস্থার শিকার হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ এবং নারীদের প্রকৃত অধিকার ফিরিয়ে দিতে আল্লাহর প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।
ফেনীর জেলার বিভিন্ন থানা থেকে শত শত নারী নির্দিষ্ট সময়ের মধ্যে এসে উপস্থিত হলে হল রুম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মুহূর্মুহু স্লোগান এবং করতালির মধ্য দিয়ে তারা বক্তাদের বক্তব্যে সমর্থন জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন হেযবুত তওহীদের নারী সদস্য আনিছা বিনতে আবছার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/