• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দেবিদ্বার স্বাস্থ্যকমপ্লেক্সে প্রসূতীর মৃত্যু নিয়ে বিতর্ক

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ২৬১ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক প্রসূতীর মৃত্যুকে ঘিরে দেখা দিয়েছে তীব্র বিতর্ক। স্বজনদের অভিযোগ—কর্তব্যরত চিকিৎসক না থাকায় সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে প্রসূতীর মৃত্যু হয়। তবে চিকিৎসকরা দাবি করেছেন, রোগীকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু ঘটে।

শনিবার সকালে এ ঘটনা ঘটলে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। স্বজনরা হাসপাতালের অব্যবস্থাপনা ও চিকিৎসক সংকটকে দায়ী করেন। অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা অভিযোগ নাকচ করে জানান, রোগী মৃত্যুর পর তাঁকে হাসপাতালে আনা হয়েছিল।

এদিকে পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, চিকিৎসা সেবার মানোন্নয়নের কারণেই মানুষের আস্থা বেড়েছে।

ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে ক্ষোভ থাকলেও স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ বিষয়ে তদন্ত করে প্রকৃত তথ্য বের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/