• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

খালেদা জিয়ার জন্মদিনে শ্রীপুরে বিএনপির বস্ত্র বিতরণ

আশরাফুল আলম সরকার বিশেষ প্রতিনিধি / ১০৯ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

গাজীপুরের শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সাতখামাইরের দুর্লভ পুর এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বিভিন্ন এলাকার দুস্থ মানুষদের মধ্যে বিএনপির পক্ষ থেকে বস্ত্র বিতরণ করেন কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু ।

গাজীপুরের শ্রীপুর উপজেলার দূর্লভপুর মধ্যপাড়া ফ্যাক্টরিসংলগ্ন মাঠে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মাদরাসার কোমলমতি শিশু শিক্ষার্থীরাসহ জড়ো হয়েছেন দুস্থ, অভাবী বিধবা কিংবা স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধীসহ অশীতিপর অনেক মানুষ।

অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘একটি দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, গণতন্ত্র রক্ষার লড়াই করতে গিয়ে, মহীয়সী নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। শুধু কারাগারে নিক্ষেপ করা হয়নি, প্রতিহিংসার বশে শাস্তি দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য তাঁকে পরিত্যক্ত ভবনে আটকে রাখা হয়েছিল। সেখানে ধীরে ধীরে অসুস্থ হয়ে যান তিনি।

তিনি আরও বলেন, ‘স্যাঁতসেঁতে একটি পরিত্যক্ত কারাগারে আটকে রেখে বিনা চিকিৎসায় তাঁকে অসুস্থ করা হয়।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করি, আগামী ফেব্রুয়ারিতে একটি নিরপেক্ষ নির্বাচন সংগঠিত হয়ে একটি গণতান্ত্রিক সরকারের হাতে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করবে।’

এসময় তিনি বলেন, ‘কিছু রাজনৈতিক দল- যাদের মধ্যে জনগণের কোনো ভিত্তি নেই।

যারা জনগণের মধ্যে এখনো কোনো অবস্থান তৈরি করতে পারেনি, যারা মনে করে যে নির্বাচন হলে তারা নির্বাচনে বিজয়ী হতে পারবে না, আজকে তারাই এই নির্বাচনের বিরুদ্ধে নানা চক্রান্ত করছে, তারা নানা ধরনের বক্তব্যও দিয়ে যাচ্ছে।’
দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণপূর্ব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির নেতা ও বরমী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নাজমুল আকন্দ রনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোক্তারুল করিম মোড়ল শামীম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএ) ও শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম মাহফুল হাসান হান্নান প্রমুখ।

এর আগে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/