• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

শরণখোলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা 

রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ / ১৮০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

বাগেরহাট শরণখোলা উপজেলার বলেশ্বর নদীর তীরবর্তী রাজৈর মার্কাস মসজিদ সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ মোবাইল কোর্টের মাধ্যমে ড্রেজার মালিক মোঃ কবির কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। ১৩ আগস্ট বিকেলে বলেশ্বর নদীতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বালেশ্বর নদীর তীরবর্তী রাজৈর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন অভিযোগে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ কুমার সিংহ পুলিশ, আনসার ও গ্রাম সদস্যদের সমন্বয় অভিযান চালায়। এ সময় মার্কাস সংলগ্ন এলাকায় ড্রেজার দিয়ে বালু কাটার দায়ে বালু মহল ও মাটির ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ওই ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমান অনাদায় দুই মাসের জেল প্রদান করা হয়। পরে ড্রেজার মালিক কবির এ ধরনের কাজ আর করবেন না এই মর্মে মুচলেকা দিয়ে অর্থদণ্ডের বিনিময়ে মুক্তি পান। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত সিংহ বলেন,অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মালিককে এ জরিমানা প্রদান করা হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করবেন না এই মর্মে মুচলেকা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/