• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহে আর্টিফিসিয়াল জুয়েলারি বিষয়ক প্রশিক্ষণ পরবর্তী আলোচনা সভা

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : / ২৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : ঝিনাইদহের জোহান ড্রীম ভ্যালী পার্ক অ্যান্ড রিসোর্টে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন), শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় আয়োজিত আর্টিফিসিয়াল জুয়েলারি বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ শেষে আজ (১৪ আগস্ট, বৃহস্পতিবার) দুপুর ১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— আব্বাস আলী, সহকারী মহাব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন; রবিউল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক, সোনালী ব্যাংক, মহেশপুর শাখা; সামসুল আলম, পরিচালক, ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; আমিনুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক, ঝিনাইদহ প্রেসক্লাব; মোয়াজ্জেম হোসেন, সভাপতি, ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; আব্দুল মতিন, পরিচালক, ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; এনামুল হক, সচিব, ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং
কানিজ ফাতেমা জ্যোতি, প্রশিক্ষক, এসএমই ফাউন্ডেশন।

বক্তারা বলেন, ঝিনাইদহের সাধারণ মানুষের মধ্যে যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ দেখা যাচ্ছে, তা অত্যন্ত সম্ভাবনাময়। প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তারা বলেন, সফল উদ্যোক্তা হতে হলে দৃঢ় ইচ্ছাশক্তি ও ইতিবাচক চিন্তাধারা থাকা জরুরি। নিজের প্রতিষ্ঠানের মাধ্যমে শুধু নিজের নয়, অন্যদেরও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

আলোচনা সভায় প্রশিক্ষণপ্রাপ্তরা এসএমই ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান, ঝিনাইদহে আরও এমন উদ্যোগ নেওয়ার জন্য, যাতে প্রশিক্ষণ শেষে তারা নিজস্ব ব্যবসা গড়ে তুলে প্রকৃত উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/