• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

কুয়েটে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা ফুলতলা উপজেলা প্রতিনিধি : / ২০৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এস-সি. ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তিকৃত শিক্ষার্থীদের পরিচিতি সভা (ওরিয়েন্টেশন) ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার। ১৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯:৩০ঘটিকা থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত চারটি বিভাগ, সকাল ১০:৩০ ঘটিকা থেকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত পাঁচ বিভাগ, সকাল ১১:৪৫ ঘটিকা থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত সাতটি বিভাগের পরিচিতি সভা (ওরিয়েন্টেশন) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তৃতা এবং অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন, প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডীন, প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ। এছাড়া বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার এবং স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল লাইব্রেরি কার্ড ও বিশ^বিদ্যালয়ের ই-মেইল আইডি প্রদান করা হয়। নবাগত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ আতিক আনাফ, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মাকসুদ জামান এশা, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাহুল দে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফাতেমা তাবাসসুম তাহিয়া, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী কে এম তৌফিকুর রহমান আলিফ, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ¯েœহা রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেকশন অফিসার শাহেদুজ্জামান শেখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট পরিচালকগণ, বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ, হল প্রভোস্টগণ, একাডেমিক কাউন্সিলের সদস্যগণ, দপ্তর প্রধানগণ, নবাগত শিক্ষার্থীবৃন্দ এবং তাদের অবিভাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া, এদিনের বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ তাদের বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে বিভাগীয় ওরিয়েন্টেশন আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/