• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

নওগাঁর মান্দা শাহাপুর ডিএ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অফিস সহকারীর বিদায় সংবর্ধনা

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ / ১৭৩ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

নওগাঁর মান্দা উপজেলার সহাপুর ডিএ উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অফিস সহকারী মমতাজুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সাহাপুর ডিএ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাইনুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন

নওগাঁ জেলা বিদ্যালয় পরিদর্শক নাজমুল হোসেন, বাশিস মান্দা উপজেলা শাখার আহ্বায়ক সদেরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন সরদার, মাষ্টার এনামুল হক ও আব্দুল লতিফ মৃধা এবং প্রধান শিক্ষক আনিছার রহমান।

অনুষ্ঠানের শেষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়িতে করে অফিস সহকারী মমতাজুল ইসলামকে বিদায় জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/