• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঝিনাইদহে সহকারী প্রধান শিক্ষক সোহেল রানা কর্তৃক সহকারী শিক্ষক লতিফ স্যারকে লাঞ্চিত ও মারধরের প্রতিবাদে অবস্থান কর্মসূচি

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : / ১৭৬ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহকারী প্রধান শিক্ষক সোহেল রানা কর্তৃক সহকারী শিক্ষক লতিফ স্যারকে লাঞ্চিত ও মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে অত্র বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে, ১দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। ১দফা দাবি হলো,২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার করতে হবে।

শিক্ষার্থীরা একযোগে জানায়, এই ১ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাস বর্জন ও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবে। দাবির পক্ষে আছেন, উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

এ সময়ে বিদ্যালয়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়, এক পর্যায়ে বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি আরশাদ আলী ও প্রধান শিক্ষক আবু দাউদ স্যার বিদ্যালেয়র সামনে এসে সকল শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে, আগামী ১৩ আগষ্ট বুধবার সকাল ১০ টাই ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনা নিয়ে আমরা সকলে একটা মিটিং করে আইন অনুযায়ী তাকে বিচার করার চেষ্টা করবো।

ম্যানিজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বক্তব্যের পরে শিক্ষার্থীরা আবারও বলেন, আপনাদের সম্মান রক্ষার্থে আজ আমরা সকলে ক্লাসে যাচ্ছি কিন্তু বিচার সঠিক না হলে ১৪ আগষ্ট বৃহস্পতিবার আমরা আবার সকলে একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করবো। আমাদের দাবি একটাই সহকারী প্রধান শিক্ষক সোহেল রানার পদত্যাগ। এই ঘোষণা পরবর্তীতে প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয় ত্যাগ ও বর্তমান শিক্ষার্থীরা শ্রেণী কক্ষে ফিরে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/