• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

কলারোয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধি: / ২৪৩ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

কলারোয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে যুব র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, গাছের চারা বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার।
দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথিসহ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কেএম আব্দুল্লাহ আল মামুন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম এনামুল ইসলাম, উপসহকারী সমাজসেবা কর্মকর্তা ইসরাফুল হোসেন, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এম এ সাজেদ। যুবদের মধ্যে বক্তব্য রাখেন নজরুল ইসলাম, সাগর কুমার রায় চৌধুরী, নাজিরুল ইসলাম জিলান, আবু বক্কর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠানে ১৬ জনের মধ্যে ১৭ লক্ষ ৫০ হাজার টাকা যুবঋণের চেক বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/