• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

পরিবেশ রক্ষায় তরুণদের পদক্ষেপ: চুয়াডাঙ্গায় ভিবিডির উদ্যোগে ৬টি ডাস্টবিন স্থাপন

শেখ রাকিব, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: / ২৫৩ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

চুয়াডাঙ্গায় পরিবেশ সচেতনতা ও নগর পরিচ্ছন্নতা বৃদ্ধির লক্ষ্যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে “পরিচ্ছন্ন চুয়াডাঙ্গা-১” শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় শহরের ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

সোমবার, ১১ আগস্ট বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে ডাস্টবিনগুলোর উদ্বোধন করা হয়। ডাস্টবিন স্থাপনের স্থানগুলো হলো— চুয়াডাঙ্গা পুলিশ বক্সের পাশে, সোনালী ব্যাংকের পাশে, একটি গার্লস স্কুলে, ফেরিঘাট রোডে, ভিজে স্কুলে এবং চুয়াডাঙ্গা থানার নতুন গেটে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিবিডি চুয়াডাঙ্গা জেলার সভাপতি মো. ফাহিম উদ্দীন মভিন, সাধারণ সম্পাদক সুমন সরদার, কোষাধ্যক্ষ মাহাবুব ইসলাম আকাশ, সাবেক সভাপতি মুশফিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য নাহিদ জাভেদ ,অনিক, শাহাদ, শাহরুখ এবং আরও অনেকে।

ভিবিডি সভাপতি মো. ফাহিম উদ্দীন মভিন বলেন,
“আমরা বিশ্বাস করি, পরিচ্ছন্ন শহর মানেই সুস্থ শহর। এ উদ্যোগের মাধ্যমে শুধু ডাস্টবিন স্থাপন নয়, বরং নাগরিকদের মধ্যে একটি সচেতনতা সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য। তরুণদের সক্রিয় অংশগ্রহণই সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি।”

ভিবিডির সাধারণ সম্পাদক সুমন সরদার বলেন,
“পরিবেশ রক্ষায় শুধু সরকারের একার ভূমিকা যথেষ্ট নয়। আমাদের প্রত্যেককেই দায়িত্বশীল হতে হবে। আমরা চাই চুয়াডাঙ্গা একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য এবং পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে উঠুক।”

সাবেক সভাপতি মুশফিকুর রহমান বলেন,
“ভিবিডির যাত্রা সবসময়ই ছিল সমাজ উন্নয়নমুখী। এই ধরনের ছোট ছোট পদক্ষেপই একদিন বড় পরিবর্তনের পথ তৈরি করবে।”

স্থানীয় জনগণও এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁরা জানান, শহরে ডাস্টবিনের অভাব দীর্ঘদিনের সমস্যা ছিল। এ উদ্যোগে শহরের পরিচ্ছন্নতা রক্ষায় অনেক সুবিধা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/