• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

জুলাই ’২৪ ছাত্র গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখা বাংলাদেশ জাসদের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

শেখ রাকিব চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: / ২২৫ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

রবিবার (১০ আগস্ট ২০২৫) বিকাল ৪টায় চুয়াডাঙ্গা প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা হয়
জুলাই ’২৪ ছাত্র গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখা বাংলাদেশ জাসদের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট ২০২৫) বিকাল ৪টায় চুয়াডাঙ্গা প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা শাখার সভাপতি আ.ন.ম. হামিদুল হক (মুক্তি)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু, সভাপতি চুয়াডাঙ্গা জেলা শাখা ও কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ জাসদ। সঞ্চালনা করেন ডা. শরিফুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আন্দোলনে নিহত প্রতিটি ঘটনার তদন্ত করে বিচার করতে হবে। দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে। রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্যের অবসান ঘটাতে হবে। ব্যাংক লুটপাটকারী ও বিদেশে টাকা পাচারকারীদের বিচার করতে হবে। সকল মানুষের গণতান্ত্রিক, ধর্মীয় ও মানবিক মর্যাদা কোনভাবেই ব্যক্তি, গোষ্ঠি বা রাষ্ট্রের পক্ষপাতিত্বের শিকার হওয়া উচিত নয়।”

তিনি আরও বলেন, “ঐক্যমত কমিশনের সভায় সর্বসম্মত যে বিষয়গুলো গৃহীত হয়েছে, তার বাইরে সংখ্যাগরিষ্ঠের জোরে বা গায়ের জোরে কিছু চাপিয়ে দিলে তা জাতির জন্য কল্যাণ বয়ে আনবে না।”

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. শামসুল আলম, মো. শহিদউল্লাহ বেবী এবং দামুড়হুদা উপজেলা শাখা বাংলাদেশ জাসদের সভাপতি সালাহউদ্দিন।

সভায় জীবননগর উপজেলা শাখার সভাপতি আব্দুর রশিদসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন, বিচার প্রতিষ্ঠা, অর্থনৈতিক বৈষম্যের অবসান, ব্যাংক লুট ও বিদেশে টাকা পাচারকারীদের বিচার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/