• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ফ্যাসিস্ট আবার যেন বাংলাদেশের রাজনীতিতে মানুষের উপর আঘাত হানতে না পারে: এ্যানি

নাজিম উদ্দিন রানা , লক্ষ্মীপুর: / ১৬৩ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন,মাদক আমাদেরকে শেষ করে দিয়েছে। এটা সমাজ, মানবিকতা এবং পরিবারগুলোকে ধ্বংস করে দিয়েছে। হাসিনা শুধু স্বৈরশাসক ছিল না, ফ্যাসিবাদ ছিল না, মাদকের নেত্রী ছিল। সমাজ ধ্বংসের নেত্রী ছিল হাসিনা। হাসিনার অপরাজনীতি ফ্যাসিস্ট আবার যেন এ বাংলাদেশের রাজনীতিতে মানুষের উপর আঘাত হানতে না পারে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর মোহনা ইউনিয়ন বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

এ্যানি আরও বলেন, হাসিনা এখন দেশের বাহিরে বসে ষড়যন্ত্র করতেছে। টাকার অভাব নেই। হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি টাকা-ডলার পাচার করে বিদেশে বসে পার্শ্ববর্তী দেশের মদদে বাংলাদেশকে নিশ্চিহ্ন করে দেয়ার জন্য এ মাদক দিয়ে আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ,তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে। কারণ যুবক, তরুণ, ছাত্র- এরা হলো পাহাড়-পর্বত পরিমাণ শক্তি, হচ্ছে এরা পাওয়ার হাউজ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির সদস্য এড. হারুনুর রশিদ প্রমুখ।

রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সদস্য সচিব সফিকুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মনিরুল ইসলাম হাওলাদার, রায়পুর পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানী, পৌর বিএনপির সদস্য সচিব জিএম আলমাস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/