• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

নেছারাবাদে ইয়াবাসহ সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে ও সহযোগী গ্রেপ্তার

মোঃ শামীম হোসাইন / ২৭০ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পূর্ব সোহাগদল গ্রীন রোড এলাকা থেকে ২৫ পিচ ইয়াবাসহ রাজিব মোল্লা (৪০) ও শাকিল শিকদার (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃত রাজিব মোল্লা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কর্মরত এবং পার্টিকেলবাড়ি ১১ গ্রামের বাসিন্দা। অপরদিকে, শাকিল শিকদার হলেন গুয়ারেখা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান কুদ্দুস শিকদারের ছেলে।

শুক্রবার (৮ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা শওকতের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে রাতেই তাদেরকে নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজিব ও শাকিল এলাকায় মাদক ব্যবসাসহ নানা সামাজিক অপরাধে জড়িত। এদের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অভিযোগ রয়েছে।

সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “রাজিব মোল্লা দুই বছর ধরে আমাদের বিদ্যালয়ে নৈশপ্রহরী হিসেবে কাজ করছে। সে ইয়াবা বিক্রি করত, তা জানতাম না। তার বিরুদ্ধে সভাপতির কাছে অভিযোগ জানানো হবে।”

পিরোজপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/