• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার

চাঁদাবাজি মামলায় যুবদলের বহিষ্কৃত নেতা মারুফ পোদ্দার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৮২ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

চাঁদাবাজির অভিযোগে পিরোজপুর জেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক মারুফ হাসান ওরফে মারুফ পোদ্দার (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে পিরোজপুর শহরের আবাসিক বিলাস হোটেলে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম মারুফের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার দুপুরে স্থানীয় বালু ব্যবসায়ী জুয়েল শেখ বাদী হয়ে মারুফসহ পাঁচজনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন মিরন ও মিলন নামের দুই যুবক এবং আরও ২–৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি।

মামলার এজাহারে বলা হয়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে মারুফ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবি করে আসছিলেন। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৪ সালের ১০ আগস্ট বিএনপি তাকে প্রাথমিক সদস্য পদসহ সকল দলীয় পদ থেকে বহিষ্কার করে।

অভিযোগ অনুযায়ী, সম্প্রতি মারুফ বালু ব্যবসায়ী জুয়েল ও তার সহযোগী রিপনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এছাড়া তিনি প্রতি মাসে ১ লাখ টাকা করে চাঁদা চেয়ে আসছিলেন। চাঁদা না দেওয়ায় তাদের ওপর হুমকি, ভয়ভীতি ও প্রাণনাশের আশঙ্কা তৈরি হয়।

সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে বছরের ৫ আগস্ট। ওই দিন দুপুরে বলেশ্বর ব্রিজ সংলগ্ন “মেসার্স রুমু এন্টারপ্রাইজ” অফিসের সামনে মারুফ ও তার সহযোগীরা চাঁদা আদায়ের উদ্দেশ্যে উপস্থিত হন। অভিযোগ রয়েছে, মারুফ নিজ হাতে হকিস্টিক দিয়ে জুয়েলকে এলোপাতাড়ি মারধর করেন। জুয়েলকে বাঁচাতে এগিয়ে এলে রিপনকেও মারধর করা হয়। জুয়েল দৌড়ে অফিসে ঢুকে দরজা বন্ধ করলেও হামলাকারীরা দরজা ভেঙে তাকে আবারও মারধর করে ও হাত-পা বেঁধে চাঁদার জন্য চাপ সৃষ্টি করে।

পরিস্থিতি বেগতিক দেখে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে যাওয়ার আগে তারা খুন-জখমের হুমকি দিয়ে যায় এবং জানিয়ে দেয়, চাঁদা না দিলে ব্যবসা চালু রাখতে দেওয়া হবে না।

এ ঘটনার পর যুবদলের কেন্দ্রীয় কমিটি মারুফসহ পিরোজপুর জেলা যুবদলের শীর্ষ তিন নেতা এবং ভান্ডারিয়া উপজেলা কমিটির সদস্য সচিবকে দল থেকে বহিষ্কার করে। একই সঙ্গে ঘোষণা দেওয়া হয়, বহিষ্কৃতদের কোনো অপকর্মের দায়ভার সংগঠন নেবে না এবং তাদের সঙ্গে কোনো নেতাকর্মী যেন সম্পর্ক না রাখে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/