• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

আলমডাঙ্গায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু চাঁদাবাজ ও দখলদাররা বিএনপির লোক না।

শেখ রাকিব চুয়াডাঙ্গা প্রতিনিধি / ১৭৪ Time View
Update : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি শামসুজ্জামান দুদু বলেছেন, কথায় কথায় ওই মহিলা বলতেন এতিমের টাকা খাওয়ার কথা। কিন্তু সেই শেখ হাসিনা ব্যাংকের টাকা কোথায় পাচার করেছেন, বারবার বলতেন মুজিব কন্যা পালায় না, মুজিবের কন্যা বাংলাদেশকে অপমানিত করেছেন। এখন তিনি ভারতে গিয়ে বসে আছেন। যারা আমাদের বর্ডার বন্ধ করেছেন, ভিসা বন্ধ করেছেন, যারা আমাদের মানুষের ওপর প্রতিনিয়ত গুলি করে মানুষ মারছে, আপনি সেই দেশে গেছেন, আপনি জীবন বাঁচানোর জন্য নাকি পালিয়েছেন।’ শুক্রবার বেলা ৪টার দিকে আলমডাঙ্গার থানা সংলগ্ন মাঠে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিিিথর বক্তৃতায় শামসুজ্জামান দুদু এসব কথা বলেন। তিনি আরও বলেন, দুষ্ট কিছু মানুষ আছে, তাদের দুষ্ট কাজের জন্য আমাদের দল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি দুঃখ প্রকাশ করছি। বিএনপির সিদ্ধান্ত আছে, চাঁদাবাজরা বিএনপির লোক না, দখলদাররা বিএনপির লোক না, যারা বাংলাদেশের ক্ষতি করে তারা বিএনপির লোক না। এদেরকে ধরবেন আর আইনের হাতে তুলে দেবেন। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। বিএনপি মুক্তিযুদ্ধের দল, বিএনপি স্বাধীনতার দল, বিএনপি গণতন্ত্রের দল, এখানে আমাদের কোনো আপস নেই। শহীদ জিয়া আমাদেরকে শিখিয়েছেন ভালোবাসার রাজনীতি, মানুষকে রক্ষার রাজনীতি, দেশকে রক্ষার রাজনীতি, স্বাধীনতাকে রক্ষার রাজনীতি। আমি আলমডাঙ্গার প্রতিটি ঘরে ঘরে যাব। শহীদ জিয়ার কথা বলার জন্য যাব, বেগম জিয়ার কথা বলার জন্য যাব, তারেক রহমানের কথা বলার জন্য যাব। ১৮ বছর ধরে বিরামহীনভাবে সংগঠন গড়ে তুলে লড়াই করেছেন হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে তার নাম তারেক রহমান। বেগম খালেদা জিয়া স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য জীবনকে উৎসর্গ করেছেন। চুয়াডাঙ্গায় ধানের শীষের জন্য আমাদের মাঠ তৈরি করতে হবে। আজ থেকে তা শুরু হলো। দুদু বলেন, বেগম জিয়ার সরকার প্রতিষ্ঠিত হলে, শিক্ষিত ও সক্ষম বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, এই প্রতিজ্ঞা করেছে বিএনপি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। পরে শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গায় বিএনপি নেতা মজিবুল হক মালিক মজুর জানাজা ও দাফন অনুষ্ঠানে যোগদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/