• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা / ২৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

সাবেক যোগাযোগ ও কৃষি মন্ত্রী, নৌবাহিনীর প্রধান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমণ্ডিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার ৬ ই আগষ্ট বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জোবায়দা রহমান। মাহবুব আলী খানের আত্মার মাগফিরাত কামনা করে তারা পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ ও মীর নাসির উদ্দিন। আরও ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দলিব রহমান পার্থ, ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল ও ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব,বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, জিয়া পরিষদ(নড়াইল জেলা শাখা)সদস্য,অধ্যাপক বি এম নাগিব হোসেন

মাহফিলে কোরআন তিলাওয়াত, দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে বক্তারা মাহবুব আলী খানের দেশপ্রেম, সততা ও অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, “তিনি ছিলেন একাধারে দক্ষ প্রশাসক, দুরদর্শী রাজনীতিক এবং দেশের প্রতি গভীর দায়বদ্ধতাসম্পন্ন এক সাহসী সৈনিক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/