• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

কলারোয়ায় সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন শিক্ষক নেতা বদরুজ্জামান

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ / ৩৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

কলারোয়ার শিক্ষক সমাজ সহসকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সদালাপী, নির্মোহ, প্রচারবিমুখ এক গুণী শিক্ষক বদরুজ্জামান(৫৬)। সাবেক এই শিক্ষক নেতা বুধবার রাত ৮ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, আত্মীয়-স্বজনসহ অগণিত শিক্ষার্থী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন বলে একাধিক সূত্রে জানান । কলারোয়ার ঐতিহ্যবাহী ভাদিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন তিনি। তাঁর সহধর্মিণী মোছা. রেজওয়ানা কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক। তিনি উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের মরহুম আব্দুল ওহাবের পুত্র ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার ভাতিজা। মরহুম বদরুজ্জামান উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার সকাল ৯ টায় কলারোয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে প্রথম ও সকাল ১১ টায় উপজেলার সীমান্তবর্তী ভাদিয়ালি মাধ্যমিক বিদ্যালয় ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে নিজ জন্মভূমি ভাদিয়ালি গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। তালা কলারোয়ার সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ বিভিন্ন রাজনৈতিক, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষক নেতা বদরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/