• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে ১৩ বাংলাদেশী হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক ; / ২০৫ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তে বিএসএফ’র হাতে আটক পাঁচ পুরুষ, দুই নারী এবং সাত শিশুসহ ১৩ জন বাংলাদেশীকে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে ভাতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
পাঠকৃতরা রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামের শুবত চন্দ্র রায়ের ছেলে মহেষ চন্দ্র রায় (৫৫), বলিয়াডাঙ্গী উপজেলার বেলতলা গ্রামের মৃত শামসুল হকের ছেলে রব্বানি (৩৫), একই গ্রামের রব্বানির ছেলে রাফি (৯), শামসুল হকের ছেলে মমিুনুর রশিদ (৩০), মামুন রশিদের স্ত্রী সোহানা খাতুন (২২), মামুনুর রশিদের মেয়ে সাহেরা খাতুন (৬), মামুনুর রশিদের ছেলে নুর নবী (৪), মামুনুর রশিদের ছেলে (৩), বালিয়াডাঙ্গী উপজেলার সারগা বস্তি গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মামুন (২৮) মামুনের স্ত্রী ময়না বেগম (৩০), মামুনের ছেলে রহমতুল্লাহ (৪), মামুনের ছেলে মোসারফ (১২), হরিপুর উপজেলার ভৈষাগজ রুহিয়া গ্রামের জালালের ছেলে ওয়ালিদ (২০)।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬.১৫ ঘটিকা সীমান্তের ৩৬২ পিলার এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের অভ্যন্তরে ৮৭ বোররা বিএসএফ’র হাতে আটক হন তারা। ওই দিন রাত ৮টায় কোম্পানি পর্যায়ে সীমান্তের ৩৫৬নং মেইন পিলার এলাকার দনগাঁও নামক স্থানে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। খবরটি নিশ্চিত করেছেন হরিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া মন্ডল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/