• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঠাকুরগাঁওয়ে সীমান্তে আটক বাবা সহ তিন সন্তানকে বিজিবির কাছে ফেরত দিল বিএসএফ

সিরাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক : / ১৩৯ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক বাবা ও তিন সন্তানকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় ভারতের বামনবাড়ি সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার বরাবর ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন ও ভারতীয় বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে সকল প্রক্রিয়া শেষে এই হস্তান্তর সম্পন্ন হয়।

ফেরত পাওয়া চার জন হলেন বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের কাশুয়া বাদামবাড়ি গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম (৫২) এবং তাঁর তিন ছেলে সাদ্দাম হোসেন, মোহাম্মদ মিস্টার ও মোহাম্মদ আলফাস।

স্থানীয়রা জানান, কাজের সন্ধানে বাবা নজরুল ইসলাম তাঁর তিন সন্তানকে নিয়ে ভারতে যাচ্ছিলেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে তাঁরা ভারত-বাংলাদেশ সীমান্তের ৩৭৩/১-এস নম্বর পিলারের কাছ দিয়ে বালিয়াডাঙ্গীর নাগরভিটা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের বামনবাড়ি ক্যাম্পের বিএসএফের একটি টহল দল তাঁদের আটক করে। এই ঘটনার পর বিএসএফের পক্ষ থেকে বিজিবি-৫০ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করা হয়। পরবর্তীতে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর তাঁদের ফেরত আনা হয়।

বিজিবি জানিয়েছে, ফেরত পাঠানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তাঁদের ভারতে প্রবেশের পেছনে জড়িত দালাল চক্রের সন্ধানও চালানো হবে।

উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি) মোহাম্মদ আবু সালে বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যার দিকে বিজিবি এবং বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের চারজনকে দেশে ফিরিয়ে আনা হয়।’

ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, বিএসএফ এবং বিজিবির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তাঁরা সবাই বাংলাদেশি নাগরিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/