• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

খিরাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সময়ের আগেই ছুটি: তদন্তের আশ্বাস উপজেলা শিক্ষা কর্মকর্তার

মোঃ ইয়াছিন আলী , (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ১৮৬ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

আজ ৪ আগস্ট সোমবার দুপুর ২ টায় সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ৬২নং খিরাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সময়ের আগেই ছুটি দিয়ে শিক্ষকরা বিদ্যালয় ত্যাগ করেন—প্রতিদিন চলে যায় শিক্ষকরা। এতে শিক্ষার্থীরা তাদের ন্যায্য পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে বলে দাবি করেছেন অভিভাবক ও এলাকাবাসী।

সরকারি নিয়ম অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত। তবে স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন বিদ্যালয়ে দুপুর ২টার আগেই কার্যক্রম বন্ধ হয়ে যায়, এবং শিক্ষকরা প্রতিষ্ঠান ত্যাগ করেন। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক প্রভাব পড়ছে।

এ বিষয়ে খিরাইকান্দি গ্রামের একজন অভিভাবক বলেন,
“আমার ছেলে প্রতিদিন স্কুলে যায় ঠিকই, কিন্তু দুপুর ২টার মধ্যেই ফিরে আসে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বলেন,
“এমন অভিযোগ আমার কাছে আসেনি। তবে আপনার মাধ্যমে জানতে পারলাম। আমি দ্রুত বিষয়টি খতিয়ে দেখব। এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ের সময়সূচি পালন করতে হবে। কোনোভাবেই এর ব্যত্যয় সহ্য করা হবে না।”

এদিকে, এলাকাবাসীর দাবি—প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য বিদ্যালয়গুলোর প্রতি নিয়মিত তদারকি বাড়ানো প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/