• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ফেনীতে স্বেচ্ছাসেবক দলের উদ্যেগে তৃণমূলের আগামী রাজনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক মতবিনিময়

মহিউদ্দিন মহি খন্দকার স্টাফ রিপোর্টার / ৩৩৫ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফেনী জেলা শাখার আয়োজনে রোববার ৩ আগস্ট বেস্ট ইন এর সম্মেলন কক্ষে তৃণমূলের আগামী রাজনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজিব আহসান । ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন ও যুগ্ম-সাধারণ সম্পাদক জেড আই কামাল । বক্তব্য রাখেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম শিমুল, মোশাররফ হোসেন মজুমদার পিন্টু, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, যুগ্ন সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন দোলন প্রমূখ। এসময় বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজিব আহসান বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সব সময়ই প্রস্তুত। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত আগামী বা;লাদেশ গড়ার লক্ষ্যে ঘরে ঘরে গিয়ে ভোটারদের মন জয় করতে হবে এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/