• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মঠবাড়িয়ায় প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ, দম্পতি গ্রেফতার

Reporter Name / ৩৫৬ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) রাতে পৌরশহরের ২ নম্বর ওয়ার্ড মহিলা কলেজ রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার আন্ধারমানিক এলাকার বাসিন্দা সজিব (২৫) ও তার স্ত্রী হিরা মনি (২৮)।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণের এ চক্রের সঙ্গে সজিবের মা-ও জড়িত।

স্থানীয়রা জানান, ওই দম্পতি বিভিন্ন সময় প্রেমের ফাঁদে ফেলে যুবকদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলে এবং গোপনে অশ্লীল ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে যুবকদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করে। এলাকার লোকজন বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী বলেন, ‘আমার বাসা মঠবাড়িয়া সরকারি কলেজের পেছনে। ২০২৩ সালে সজিব ও তার মা আমাকে ব্লাকমেইল করে মোটা অঙ্কের টাকা দাবি করেন। স্থানীয়দের সহয়তায় আমার রক্ষা হয়।’

মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/