• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নড়াইলে জুলাইয়ের মায়েরা ‘শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

মো তুহিন মোল্লা, নড়াইল জেলা প্রতিনিধি। / ২৬৪ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

নড়াইলে “জুলাইয়ের মায়েরা” অভিভাবক সমাবেশ আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২আগষ্ট) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্টানের শুরুতে আগত জুলাই আহতদের ও তাদের পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

এরপর “জুলাইয়ের মায়েরা” শীর্ষক প্রামান্য চিত্র প্রদর্শনী হয়। উপস্থিত সকলে জুলাইয়ের আন্দোলনে শহীদ সন্তানদের জন্য মায়েদের কষ্ট অনুভব করেন। এরপর আলোচনায় অংশ নেন জুলাই যোদ্ধাদের পরিবার। এসময় কথা বলেন ছাত্র প্রতিনিধি মো. মিনহাজুল ইসলাম, জুলাই যোদ্ধাদের পিতা টিপু সুলতান,জুলাই যোদ্ধা মো তুহিন মোল্লা, নূর ইসলাম, তারা মিয়া, পরিবারের পক্ষে জুলাই যোদ্ধার ভাই শফিকুর রহমানসহ অন্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের আহম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. তারিকুজ্জামান লিটু, নড়াইল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি অ্যাড. আজিজুল ইসলাম, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, সাংস্কৃতিক সম্পাদক মুন্সী আসাদুর রহমান, কার্য নির্বাহী সদস্য সাইফুল ইসলাম তুহিন, দপ্তর সম্পাদক মো. নূরুন্নবী সামদানী। এছাড়া ছাত্র নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সম্মানিত জুলাইয়ের মায়েরা শুধু সন্তান জন্ম দেননি, বরং দেশমাতৃকার জন্য তাঁদের বুকের ধনকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে ছিলেন অকুণ্ঠ সাহসে। তাঁদের অবদানকে স্মরণ করতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ অব্যহত রাখার অনুরোধ জানান।

বক্তারা আরো বলেন,জুলাইয়ের মায়েরা কেবল একজন মা নন, তাঁরা এই জাতির আত্মত্যাগের প্রতীক। তাঁদের প্রতি যথাযথ সম্মান ও স্বীকৃতি প্রদান আমাদের নৈতিক দায়িত্ব।

প্রামাণ্যচিত্র প্রদর্শনে ফুটে ওঠে সেইসব মায়েদের জীবনের নানা অধ্যায়—সন্তান হারানোর বেদনা, গর্ব, সমাজে তাঁদের অবদান এবং নিঃস্বার্থ ভালোবাসার গল্প।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/