• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মঠবাড়িয়ায় সেনাবাহিনী ও ডিজিএফআই সদস্য পরিচয়ে প্রতারণা, যুবক আটক

মোঃ শামীম হোসাইন / ২৭০ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

পিরোজপুরের মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মেজর ও ডিজিএফআই সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. সোহেল হাওলাদার (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে মঠবাড়িয়া থানার পুলিশ উপজেলার বকসীর ঘটিচোরা গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করে।
আটক সোহেল পটুয়াখালী সদর উপজেলার বাদেরপুর গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, সোহেল পাঁচ মাস আগে মঠবাড়িয়ার গুলিশাখালী গ্রামের মৃত সেলিম হাওলাদারের মেয়ে ফারজানা আক্তারকে (২৩) সেনাবাহিনীর অফিসার পরিচয়ে বিয়ে করেন। সেনাবাহিনীর লোগোসংবলিত মোটরসাইকেল ব্যবহার করে এলাকায় কখনো মেজর, কখনো ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে চলাফেরা করতেন তিনি। পরে একই পরিচয়ে বকসীর ঘটিচোরা গ্রামে আরও একটি বিয়ে করেন সোহেল।

সম্প্রতি নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে উপজেলার সবুজ নগর গ্রামের গৃহবধূ হাসি রানী দাসের স্বামী হৃদয়কে চাকরি দেয়ার কথা বলে সোহেল ৫০ হাজার টাকা দাবি করেন। চাকরির আশায় ওই গৃহবধূ প্রথমে ১৫ হাজার টাকা দেন। এরপর সোহেল টালবাহানা শুরু করলে বিষয়টি এলাকায় জানাজানি হয়। এ ছাড়া আরও ৬-৭ জনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।

গৃহবধূ হাসি রানীর অভিযোগের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশ তদন্ত করে সোহেলকে আটক করে। এ ঘটনায় হাসি রানী থানায় একটি মামলা দায়ের করেছেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর স্থানীয়দের সহায়তায় ওই যুবককে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, সে বাংলাদেশ সেনাবাহিনী বা ডিজিএফআইয়ের কোনো সদস্য নয়। মামলার আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/