• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বেলকুচিতে ছোট ভাই-বউকে কুপিয়ে গুরুতর জখম: থানায় মামলা, বড় ভাই গ্রেফতার

মোঃ ইয়াছিন আলী সিরাজগঞ্জ প্রতিনিধি : / ৫৭৫ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা রাজাপুর দক্ষিণপাড়া গ্রামে ছোট ভাই ও ছোট ভাইয়ের বউকে এলোপাথাড়ি ভাবে মারপিট ও কুপিয়ে গুরুতর আহত করার অপরাধে বড় ভাই কে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ।
২৮শে জুলাই সোমবার রাতে তাকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে তাকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ প্রশাসন।
আহতরা হলেন রাজাপুর দক্ষিণ পাড়া গ্রামের মোঃ বদি শেখের ছেলে মোঃ হামিদুল ইসলাম বাবু (৩৭)ও তার স্ত্রী মোছাঃ নাজমা খাতুন (৩০),
এঘটনায় মারপিটের সাথে জড়িত ৪ জনের নাম উল্লেখ করে ৩-৪ জন অজ্ঞাত নামে হামিদুল ইসলাম বাবু বাদি হয়ে বেলকুচি থানায় একটি মামলা দায়ের করেছে আর সেই মামলায় গ্রেফতার হয়েছে তার বড় ভাই হাফিজুল ইসলাম।
মামলার আসামিরা হলো রাজাপুর দক্ষিণ পাড়া গ্রামের মোঃ বদি শেখের বড় ছেলে মোঃ হাফিজুল ইসলাম (৪৫) হাফিজুল ইসলামের ছেলে মোঃ হাসান (২৫) মেয়ে মোছাঃ আঞ্জু খাতুন (২২) ও স্ত্রী মোছাঃ ছাবিনা খাতুন (৪০),
স্থানীয় সূত্রে জানা যায়, ফসলি জমিতে হালচাষ করাকে কেন্দ্র করে ২২শে জুলাই বিকেলে দুই ভাই এর মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে,
এঘটনায় ছোট ভাই হামিদুল ইসলাম বাবু স্থানীয় ইউপি সদস্য ও আপন বড় চাচার কাছে বিচার চাওয়ায় ২৩শে জুলাই দুপুরে বড় ভাই হাফিজুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তার ছেলে মেয়ে ও স্ত্রী কে সাথে নিয়ে ছোট ভাই হামিদুল ইসলাম বাবুকে এলোপাতাড়ি ভাবে মারপিট ও কুপিয়ে গুরুতর জখম করে, এই নির্মম দৃশ্য দেখে মোছাঃ নাজমা খাতুন তার স্বামীকে বাঁচানোর জন্য আগাইয়া আসিলে সবাই মিলে তাকেও এলোপাতাড়ি ভাবে মারপিট ও কুপিয়ে গুরুতর জখম করে, পরে অজ্ঞান অবস্থায় স্থানীয় প্রতিবেশীরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করে।

এবিষয়ে বেলকুচি থানা সেকেন্ড অফিসার মোঃ ছাইফুল ইসলাম জানান, রাজাপুর দক্ষিণ পাড়া গ্রামে বড় ভাই হাফিজুল ইসলাম ও তার পরিবার মিলে ছোট ভাই -বউকে মারপিটের ঘটনায় বেলকুচি থানায় একটি মামলা হয়েছে, উক্ত মামলায় হাফিজুল ইসলাম কে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতার কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/