• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

খুলনা ফুলতলায় সড়কের পাশে কুড়িয়ে পাওয়া সেই নবজাতক দত্তক নিতে ৫০ আবেদন সিদ্ধান্ত ৩ আগস্ট

খুলনা ফুলতলা উপজেলা প্রতিনীধীঃ / ১৫০ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

খুলনায় কুড়িয়ে পাওয়া সেই নবজাতকের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সমাজসেবা অধিদপ্তর। এরইমধ্যে পরিচয়বিহীন ফুটফুটে মেয়ে শিশুটিকে দত্তক নিতে ৫০ জন নারী আবেদন করেছেন। মায়ের আদরে তারা শিশুটিকে লালন-পালন করবেন বলে আবেদনে প্রতিশ্রুতি দেন।

খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা ও ফুলতলা উপজেলার সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবিদা আফরিন জানান, আবেদনকারীদের আগ্রহ এবং সামর্থ্য যাচাই-বাছাই করতে তাদের বাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খুলনা জেলা শিশুকল্যাণ বোর্ড। আজ মঙ্গলবার থেকেই এই কার্যক্রম শুরু হয়েছে। যাচাই শেষে আগামী ৩ আগস্ট বোর্ডের সভায় শিশুটিকে দত্তক দেওয়ার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি জন্ডিসে আক্রান্ত হয়েছে। আপাতত তাকে হাসপাতালে রেখেই চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসকরা।

হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান ডা. ফররুখ আহাম্মদ জানান, শিশুটি হঠাৎ বমি করেছে। এছাড়া তার শরীরে জন্ডিসের উপসর্গ দেখা দিয়েছে। পুরোপুরি সুস্থ হওয়ার আগ পর্যন্ত তাকে হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হবে।

রোববার খুলনার ফুলতলা উপজেলার একটি বাগান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উপজেলা প্রশাসনের হাত ঘুরে নবজাতকের আশ্রয় হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। ফেসবুকে তার ফুটফুটে ছবি ছড়িয়ে পড়লে তাকে দত্তক নেওয়ার জন্য হাসপাতালে ভিড় করছেন অসংখ্য মানুষ। মানুষের চাপ সহ্য করতে না পেরে আগ্রহীদের জেলা শিশু কল্যাণ বোর্ডে আবেদন করতে বলা হয়।

ফুলতলা থানার ওসি জেল্লাল হোসেন জানান, নবজাতকটি উদ্ধারের পর আশপাশ এলাকায় খোঁজ খবর নেওয়া হচ্ছে। তার প্রকৃত বাবা-মায়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/