• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নড়াইলের লোহাগড়ায় নাশকতা মামলার আসামিদের তাণ্ডব

মো তুহিন মোল্লা , নড়াইল প্রতিনিধি / ২২৮ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

নড়াইলের লোহাগড়া উপজেলার উলা গ্রামে নাশকতা মামলার আসামিদের নেতৃত্বে তান্ডব চালানো হয়েছে। বিএনপির দলীয় অফিস ও নেতা কর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।
স্থানীয়রা জানান লোহাগাড়ার উলা গ্রামের নাশকতা মামলার আসামি মিজানুর রহমান খোকন চৌধুরী ও তার ছেলে স্বপ্নীল চৌধুরী সোহাগের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় উলা গ্রামে বিএনপি নেতা-কর্মীদের বাড়িঘর, দলীয় অফিস ভাংচুর করা হয়েছে। সেই সাথে বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা হয়েছে।

সোমবার(২৮জুলাই) সকাল ৬টার দিকে এ হামলা চালানো হয়। হামলাকারীরা লোহাগাড়া উপজেলার লোহাগাড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার ইউনিয়ন বিএনপির সদস্য অহিদ শেখ, তার বড় ভাই শহিদ শেখ এবং ইন্তা ফকিরের বাড়িতে হামলা চালায় । হামলাকারীরা তান্ডব চালিয়ে পাকা দালান, টিনের বসত ঘর, বাথরুম, রান্না ও গোয়াল ঘর ভেঙ্গে ও গাছ কেটে তছনছ করে দিয়েছে। হামলা কারীদের নিকট ধারালো অস্ত্র থাকায় ভয়ে কেউ বাধা দিতে পারেননি বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা জানান অবৈধ অর্থের প্রভাবে স্বপ্নীল শিকদার সোহাগ বেপরোয়া হয়ে উঠেছেন। স্থানীয়রা তাকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/