• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

শরণখোলায় ১০ ফুট লম্বা অজগর উদ্ধার 

রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি / ৫৩৪ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালি গ্রামের হানিফ মুন্সির হাঁসের খোয়াড় থেকে ১০ ফুট লম্বা ১৫ কেজি ওজনের একটি অজগর উদ্ধার করেছে ভিটিআরটি সদস্যরা।

২৫ জুলাই সকাল ১০ টার দিকে অজগরটি উদ্ধার করা হয়। এর আগে অজগরটি হানিফ মুন্সির খোয়ারে ঢুকে আটটি হাঁসকে মেরে ফেলে তারমধ্যে তিনটি হাঁস গিলে ফেলেছে অজগরটি। 

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় হানিফ মুন্সির স্ত্রী সকালে হাঁসের খোয়াড় খুলতে ঘর থেকে সেখানে যায়। ঘরের দরজা খুললেও একটি হাঁস বেড় না হতে দেখে তিনি হতভম্ব হন। পরে তার স্বামী হানিফ মুন্সিকে ডাক দেয় তিনি।  পরে হানিফ  দেখেন খোয়াড়ের ভিতরে একটি অজগরটি অবস্থান করছে এবং কয়েটি হাস মৃত অবস্থায় পড়ে আছে । পরে তিনি ভিটিআরটির সদস্যদের খবর দিলে টিমের সদস্য জাফর আলী খান, হাসান মুন্সী ও সাগর হাওলাদার এসে হাঁসের খোয়াড় থেকে সাপটিকে উদ্ধার করে। এ ব্যাপারে হানিফ মুন্সি বলেন, তার আটটি হাঁসের মধ্যে সব গুলি হাঁস মেরে ফেলেছে অজগরটি এবং তার মধ্যে তিনটি গিলে ফেলেছে। 

এ ব্যাপারে ভিটিআরটির টিম লিডার মোঃ আলম হাওলাদার বলেন, উদ্ধার করা অজগরটি শরণখোলা স্টেশন সংলগ্ন বনে দুপুরে অবমুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/