• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বিরলের ভাড়াটে লাঠিয়াল নিয়ে জমি জবর দখলের অপচেষ্টার অভিযোগ: মারপিটে আহত -১১

মুসলিম হক বিরল (দিনাজপুর )প্রতিনিধি // / ৪৬৭ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

বিরলের ভাড়াটে লাঠিয়াল নিয়ে_ দেশীয় অস্ত্র সহকারে ট্রাক্টর দিয়ে হাল চাষে জমি জবর দখলের অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মারপিটে নারী-পুরুষসহ আহত হয়েছে ১১ জন। আহতরা চিকিৎসাধীন রয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের জিনইর গ্রামের মৃত বাবু চান এর ছেলে তাপস চন্দ্র রায় (৪০) জানান, একই গ্রামের জ্যোতিশ চন্দ্র (৬০) এর সাথে জমি- জমা নিয়ে দীর্ঘ বিরোধ চলে আসছে। বৃহষ্পতিবার ২৪ জুন-২০২৫) দুপুর ১.৩০ টায় দেশীয় অস্ত্র, রাম দা, লাঠি-সোডা নিয়ে ভাড়াটিয়া প্রায় ৩০-৪০ জনসহ চাষাবাদ করার জন্য ৩ টি ট্রাক্টর নিয়ে বিরোধীয় জমি চাষ করতে আসে। বাঁধা দিতে গেলে ধারালো রাম দা দিয়ে জ্যোতিশ এর হুকুমে তার সঙ্গীয় লোকজন কোপ মারে গুরুতর আহত করে। মারপিট দেখে তাপস চন্দ্র রায় এর স্ত্রী ধলী বালা (৪৫), জোতেন চন্দ্র রায়ের স্ত্রী উপাসী (৪৫), মৃত হেদেলুর স্ত্রী লক্ষী রাণী (৪০), পরিমল রায় এর স্ত্রী সুমি বালা, টাকাসুর ছেলে গোপাল চন্দ্র রায়, (৪০), পরিমলের স্ত্রী শোভা রাণি ও কোলে থাকা শিশু (পুষ্পিতা) জয়নাথ এর ছেলে পরেশ চন্দ্র, টাকাসুর ছেলে কোমল রায, যোতেন, পরেশ চন্দ্র রায়ের স্ত্রী সুমি রাণী গুরুতর আহত হয়। আহতদের আত্মচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে জ্যোতিশ চন্দ্র রায় পথে ঘাটে কাউকে একাকী পেলে জীবনে মেরে ফেলে লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায়। প্রতিবেশিরা আহতদের উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুতর আহত উপাসীর অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/